আগামী পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর – DesheBideshe

আগামী পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর – DesheBideshe



আগামী পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর – DesheBideshe

ঢাকা, ৫ আগস্ট – মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় আগামী পাঁচ দিন দেশের অধিকাংশ এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সাথে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার সকালে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে জানানো হয়েছে যে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

৬ ও ৭ আগস্টও আবহাওয়া পরিস্থিতি একই রকম থাকতে পারে এবং দেশের আট বিভাগেই বৃষ্টির প্রবণতা বজায় থাকবে। তবে ৮ আগস্ট থেকে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

৯ আগস্ট পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে।

৫ দিনের এই সময়কাল শেষে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

এনএন/ ৫ আগস্ট ২০২৬



Explore More Districts