ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির নতুন সভাপতি বশির: সম্পাদক মোল্লা শাওন, কোষাধ্যক্ষ অমিত বনিক
১ August ২০২৬ Saturday ৫:২৮:৪৩ PM
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির নতুন সভাপতি হিসাবে বশির আহম্মেদ খলিফা নির্বাচিত হয়েছেন। শুক্রবার রাতে সংগঠনের নিজস্ব কার্যালয়ে বিশেষ সভা ও সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভায় নতুন কার্যনির্বাহী কমিটিতে দৈনিক ভোরের সময় পত্রিকার প্রতিনিধি বশির আহম্মেদ কে সভাপতি পদে নির্বাচিত করা হয়। উল্লেখ্য, গত ১০ই জুন তারিখে এক সাধারণ সভার মাধ্যমে দৈনিক দেশ জনপদ ও গগনের আলো পত্রিকার জেলা প্রতিনিধি আনিচুর রহমান তাপুকে ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির সভাপতি পদে নির্বাচিত করা হয়। সাধারণ সম্পাদক পদে মোল্লা শাওন ও কোষাধ্যক্ষ পদে অমিত বনিক অপু নির্বাচিত হন। আসন্ন পৌরসভা নির্বাচনে সভাপতি আনিচুর রহমান তাপু মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করার জন্য ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির এই সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। সংগঠনের সভাপতির পদ শূন্য হওয়ায় আজ প্রায় একমাস ধরে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে বশির উদ্দিন খলিফা দায়িত্ব পালন করেন । একই সাথে আজ এক বিশেষ সভায় নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে তাকে ২০২৬ – ২৭ ইং মেয়াদে সভাপতি নির্বাচিত করা হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ভোলা-বরিশাল ও শরীয়তপুর-চাঁদপুর সেতু নির্মাণে জাপানের আগ্রহ
ধর্ম-বর্ণ বিবেচনায় কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী
বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার