চীন বা রাশিয়া ইরানকে অস্ত্র সরবরাহ করলে তাদের জন্য তা ‘খুবই খারাপ’ হবে বলে গত শুক্রবার সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, উভয় সরকারই এমন কাজ না করার যে অঙ্গীকার করেছে, তার ওপর তাঁর আস্থা রয়েছে।
মার্কিন ঘাঁটিতে একের পর এক ইরানের নিখুঁত হামলার পর মস্কো ও বেইজিং ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে কি না, ওয়াশিংটন তা খতিয়ে দেখছে—এমন খবর প্রকাশিত হওয়ার মধ্যেই গত শুক্রবার ট্রুথ সোশ্যালে ট্রাম্পের এই মন্তব্য এল।
ট্রাম্প বলেন, বেইজিংয়ে সাম্প্রতিক বৈঠকের সময় চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তাঁকে আশ্বাস দিয়েছেন, চীনা প্রতিষ্ঠানগুলো ও চীন সরকার ইরানকে কোনো অস্ত্র সরবরাহ বা বিক্রি করবে না।

