ইয়েমেনের হোদাইদাহ বন্দরে সৌদি আরবের হামলা, উত্তেজনার চরম শিখরে হুথিরা – DesheBideshe

ইয়েমেনের হোদাইদাহ বন্দরে সৌদি আরবের হামলা, উত্তেজনার চরম শিখরে হুথিরা – DesheBideshe



ইয়েমেনের হোদাইদাহ বন্দরে সৌদি আরবের হামলা, উত্তেজনার চরম শিখরে হুথিরা – DesheBideshe

সানা, ২৫ জুলাই – যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত এবার আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে শুরু করেছে। এরই অংশ হিসেবে ইয়েমেনের হুথি বিদ্রোহী নিয়ন্ত্রিত হোদাইদাহ বন্দরনগরীতে বড় ধরনের হামলা চালিয়েছে সৌদি আরব। বিদ্রোহী গোষ্ঠীটির নিয়ন্ত্রিত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, শুক্রবার গভীর রাতে চালানো এই হামলা রিয়াদের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে। হুথি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে, হোদাইদাহকে লক্ষ্যবস্তু করার মাধ্যমে সৌদি আরব উত্তজনা বৃদ্ধির পথ বেছে নিয়েছে।

হুথি সমর্থিত আল মাসিরাহ টিভি জানিয়েছে, হামলাগুলো মূলত টেলিযোগাযোগ কর্তৃপক্ষের স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছে। সংবাদমাধ্যমটি কামারান দ্বীপেও হামলার খবর দিয়েছে যেখানে এক নারী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স জানিয়েছে যে হোদাইদাহ বন্দরেও বিকট বিস্ফোরণ ঘটেছে। হোদাইদাহ বন্দর শহরটি হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের জন্য একটি গুরুত্বপূর্ণ লাইফলাইন হিসেবে পরিচিত। এই বন্দর দিয়ে ওই অঞ্চলে অধিকাংশ বাণিজ্যিক পণ্য ও মানবিক সহায়তা পৌঁছে থাকে।

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি এই উত্তজনা বৃদ্ধির জন্য হুথিদের দায়ী করেছেন। তিনি লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলাকে কাপুরুষোচিত ও বেপরোয়া কাজ বলে উল্লেখ করেছেন।

এর আগে লোহিত সাগরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে হামলা চালায় হুথিরা। এতে অন্তত একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছিল। হুথিদের দাবি ছিল যে জাহাজগুলো দুই দিন আগে ঘোষিত নৌ অবরোধ লঙ্ঘন করেছিল।

এনএন/ ২৫ জুলাই ২০২৬



Explore More Districts