বন্যাকবলিত সাড়ে চার হাজার পরিবারের পাশে ব্র্যাক ব্যাংক

বন্যাকবলিত সাড়ে চার হাজার পরিবারের পাশে ব্র্যাক ব্যাংক

এই উদ্যোগের আওতায় প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবার ব্র্যাকের সাত দিনের খাদ্যসহায়তা প্যাকেজ পাবে, যাতে থাকবে সাড়ে তিন হাজার টাকা মূল্যের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং এক হাজার টাকার নগদ সহায়তা। দুর্যোগ-পরবর্তী সংকটময় সময়ে এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করে ব্যাংকটি।

এ বিষয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘মানুষের পাশে দাঁড়ানো ব্র্যাক ব্যাংকের মূল উদ্দেশ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। ব্র্যাকের ইমার্জেন্সি রেসপন্স টিমের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে আমরা বন্যাকবলিত হাজারও পরিবারের কাছে সময়োপযোগী সহায়তা পৌঁছে দিচ্ছি, যাতে তাঁরা নিজেদের জরুরি প্রয়োজন মেটাতে পারেন এবং বন্যা-পরবর্তী সময়ে নতুন করে শুরু করতে পারেন। বাংলাদেশের মানুষের প্রয়োজনে তাঁদের পাশে থাকতে আমরা সব সময় প্রতিশ্রুতিবদ্ধ।’

Explore More Districts