গতকাল ভারতীয় সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর দিনে আন্দোলনকারীরা ‘চলো সংসদ’ কর্মসূচি ঘোষণা করলেও কড়া নিরাপত্তার কারণে তাঁদের সংসদ অভিমুখে এগোতে দেয়নি দিল্লি পুলিশ। পরিস্থিতি ঘিরে রাজধানীজুড়ে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
আন্দোলনের সূত্রপাত কীভাবে?
এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে ককরোচ জনতা পার্টি নামের একটি ছাত্র ও তরুণদের প্ল্যাটফর্ম।
তাদের অভিযোগ, সাম্প্রতিক বিভিন্ন জাতীয় ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা পরিচালনায় অনিয়ম এবং স্বচ্ছতার অভাব শিক্ষার্থীদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। এসব অভিযোগের জেরে তারা গত ৬ জুন থেকে যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি পালন করছে।
আন্দোলনে নতুন গতি আসে ২৮ জুন, যখন সোনম ওয়াংচুক অনির্দিষ্টকালের অনশন শুরু করেন।

