খানখানাপুর ফয়েজুন্নেছা মহিলা দাখিল মাদরাসায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  |

খানখানাপুর ফয়েজুন্নেছা মহিলা দাখিল মাদরাসায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  |

খানখানাপুর ফয়েজুন্নেছা মহিলা দাখিল মাদরাসায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  |

রাজবাড়ী বার্তা ডট কম  ঃ

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ফয়েজুন্নেছা মহিলা দাখিল মাদরাসায় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই) দুপুরে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক ও রেডক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের চেয়ারম্যান আব্দুস সালাম মিয়া।
এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান এবং বলেন, একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেককে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে মাদরাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

Explore More Districts