মোমবাতি প্রজ্বালন করে জুলাই শহীদদের স্মরণ করল পিরোজপুর ছাত্রদল

মোমবাতি প্রজ্বালন করে জুলাই শহীদদের স্মরণ করল পিরোজপুর ছাত্রদল

১৭ July ২০২৬ Friday ১:০৪:৫৩ PM

Print this E-mail this


পিরোজপুর প্রতিনিধি:

মোমবাতি প্রজ্বালন করে জুলাই শহীদদের স্মরণ করল পিরোজপুর ছাত্রদল

জুলাই শহীদদের স্মরণে পিরোজপুর জেলা ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা ও মোমবাতি প্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টায় পিরোজপুর জেলা শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন করে জুলাই শহীদদের স্মরণ করে ছাত্রদল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান এবং সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সঞ্চালন করেন সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাহীন।

আলোচনা সভায় বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তারা শহীদদের স্মৃতি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন এবং জুলাই আন্দোলনে ছাত্রদলের ভূমিকার কথা তুলে ধরেন।

পরে জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে অংশগ্রহণকারীরা মোমবাতি প্রজ্বালন করেন।

পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ ও চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম নিহত হওয়ার পর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আর ঘরে বসে থাকা যাবে না। আমার নেতৃত্বে পিরোজপুরে আন্দোলন শুরু হয়। ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলায় পিরোজপুরে জুলাই আন্দোলন কিছুটা স্থবির হয়ে পড়লেও ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে আমি সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলাম। এ কারণেই আমাকে গ্রেফতার করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ছাত্রদল দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছে। জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে সাহস জুগিয়েছে। ছাত্রদল মাঠে না থাকলে শিক্ষার্থীরা আরও বেশি হামলা-নির‌্যাতনের শিকার হতো।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts