ঝিনাইগাতীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ – দৈনিক আজকের জামালপুর

ঝিনাইগাতীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ – দৈনিক আজকের জামালপুর




ঝিনাইগাতীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ – দৈনিক আজকের জামালপুর



ঝিনাইগাতী সংবাদদাতা
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গতকাল রোববার সকালে পরিবার পরিকল্পনার কার্যালয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও পরিবার পরিকল্পনা কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কার হিসাবে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রাণী ভৌমিকের সভাপতিত্বে আব্দুর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহা, পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা: জুনিয়র তাহের রেনেসা উপজেলা বিএনপির আহবায়ক শাহজাহান আকন্দ। আরো বক্তব্য রাখেন কাংশা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, নলকুড়া ইউপি চেয়ারম্যান রুকনুজ্জামান, সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক ও সাংবাদিক গোলাম রব্বানী টিটু প্রমুখ। তারুণ্যের আশা-আকাঙ্খা বাস্তবায়ন করি আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনার গুরুত্ব এবং তরুণদের সচেতনতা বৃদ্ধিতে করণীয় বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন। আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মাঠকর্মী এবং নলকুড়া ইউনিয়ন পরিষদ শ্রেষ্ঠ হওয়ায় ফলে চেয়ারম্যানের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।


Explore More Districts