প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর প্রকাশিত ফলাফলে দুই কৃতি শিক্ষার্থী সাধারণ কোটায় বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করেছে। তারা দু’জন উজ্জ্বল বিশ্বাসের ছেলে দর্শন বিশ্বাস ও ভাগ্নে স্বপ্নিল বিশ্বাস স্বর্গ।
দর্শন যশোর বাঘারপাড়া উপজেলার ছাটিয়ানতলা প্রি-ক্যাডেট চাইল্ড কেয়ার একাডেমি থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে সাধারণ বিভাগে বৃত্তি পেয়েছে।
এদিকে স্বপ্নিল বিশ্বাস স্বর্গ সাতক্ষীরা সদর উপজেলার ‘ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়’ থেকে এ পরীক্ষায় অংশগ্রহণ করে সাধারণ বিভাগে এ বৃত্তি অর্জন করেছে।
দুই কৃতি শিক্ষার্থীর এই অনন্য সাফল্য অর্জনে পরিবারের পক্ষ থেকে শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি তাদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনায় আর্শীবাদ প্রার্থনা করেছেন।
মেধাবী এই শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও জাতির সেবায় নিজেদের নিয়োজিত করবে বলে প্রত্যাশা তাদের।
১২ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই ফলাফল প্রকাশ করে। চলতি বছরের ১৫ এপ্রিলে সারা দেশে অনুষ্ঠিত হয় বৃত্তি পরীক্ষা।



