বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা – দৈনিক আজাদী

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা – দৈনিক আজাদী

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ও ঘরবাড়ি ভেঙে যাওয়া পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) বিকেলে উপজেলার কালীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ সহায়তা বিতরণ করা হয়। বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম. আব্দুল হকের নেতৃত্বে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক দিদারুল আলম, কালীপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শোয়াইবুল ইসলাম কায়েস, সদস্য সচিব রবিউল হাসান শাপলা, যুগ্ম আহ্বায়ক ইসলামুল হক মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. বাহাদুর, যুবনেতা মো. পরভেজ, মামুনুর রশীদ, মো. কাইছার, কালীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আদনান, আহমুদুল ইসলাম, হালিম, ছাত্রনেতা বাহাদুর, তারেক, মিশকাতসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সহায়তা প্রদানকালে নেতৃবৃন্দ বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থেকে তাদের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

এ সময় নেতারা দুর্গত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগ দ্রুত কাটিয়ে উঠতে সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক-মানবিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান। সহায়তা পেয়ে স্থানীয় ভুক্তভোগী পরিবারগুলো কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Explore More Districts