নিজস্ব সংবাদদাতা
জামালপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের গেইটপার ফিসারীপাড়া এলাকায় জলবদ্ধতা নিরসন ও ড্রেনেজ ব্যবস্থার আশ্বাস দিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এমপি। শনিবার বিকেলে গেটপার ফিসারীপাড়া এলাকা পরিদর্শন শেষে স্থানীয়দের এই আশ্বাস দেন তিনি। এ সময় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এমপি বলেন, পরিকল্পিত নগরায়ন ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নের মাধ্যমে জামালপুর শহরের দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি পৌরবাসীকে যত্রতত্র স্থানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার অনুরোধ জানান। একই সাথে পানি নিষ্কাশনের পথে কোনো ধরনের কৃত্রিম বাধা সৃষ্টি না করতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র প্রার্থী শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা কৃষকদলের সদস্য সচিব গাউছুল আজম শাহীন, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান মমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল মোমেন আকন্দ কাওসার, সদস্য সচিব মঞ্জুরুল করিম সুমন, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান হীরা, শহর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মোশাররফ, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাদী হাসান রেমিন, শহর ছাত্রদলের সদস্য সচিব ফাহিম হোসেন পান্না, শহর শ্রমিকদলের সদস্য মেহের শেখ, ৭নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।


