রক্ত বের হতে দেখে ভবনের সামনে গিয়ে পাওয়া গেল নারীর বস্তাবন্দী লাশ

রক্ত বের হতে দেখে ভবনের সামনে গিয়ে পাওয়া গেল নারীর বস্তাবন্দী লাশ

স্থানীয় কয়েকজন বাসিন্দার ভাষ্য, ভবনের সামনে একটি বড় প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখে তাঁদের সন্দেহ হয়। বস্তার এক পাশ দিয়ে রক্ত বের হতে দেখে তাঁরা কাছে যান। পরে বস্তার ভেতরে মরদেহ আছে ভেবে তাঁরা পুলিশে খবর দেন।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে অপরাধ তদন্তে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ দল আলামত সংগ্রহের কাজ শেষ করার পর মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে।

Explore More Districts