ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে – DesheBideshe

ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে – DesheBideshe



ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে – DesheBideshe

তেহরান, ৮ জুলাই – ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে যুদ্ধবিরতি শেষ হওয়ার ঘোষণার পরপরই বিশ্বজুড়ে তেলের বাজারে দ্রুত প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

ট্রাম্পের ওই মন্তব্যের ঠিক আগে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেল ৭৬ ডলারের কিছুটা নিচে অবস্থান করছিল। তবে তার ঘোষণার পরপরই তেলের দাম বৃদ্ধি পেয়ে ৭৮ ডলার ছাড়িয়ে যায় এবং এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে।

গত মাসে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির পর তেলের দাম যুদ্ধের আগের স্বাভাবিক পর্যায়ে নেমে এসেছিল। কিন্তু রাতভর দুই দেশের পাল্টাপাল্টি হামলার খবর ছড়িয়ে পড়লে তেলের বাজারে অস্থিরতা শুরু হয়।

বাজার বিশ্লেষকদের মতে এই হামলার ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। উল্লেখ্য যে স্বাভাবিক সময়ে বিশ্বের মোট উৎপাদিত তেলের প্রায় পাঁচ ভাগের এক ভাগ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবাহিত হয়।

এস এম/ ৮ জুলাই ২০২৬



Explore More Districts