বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক – দৈনিক আজাদী

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক – দৈনিক আজাদী





রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক পর্যটক আটকে পড়েছে বলে জানিয়েছে সাজকে রিসোর্ট ও কটেজ মালিক সমিতি।

সমিতি জানিয়েছে, সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং এলাকায় ব্রিজ ও সড়কের দুইটি অংশ পানিতে তলিয়ে যাওয়ায় সোমবার ও মঙ্গলবার সাজেক পর্যটনকেন্দ্রে ভ্রমণ করেতে যাওয়া প্রায় ৬ শতাধিক পর্যটক আটকে পড়েছেন।

সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সভাপতি সুর্পণ দেববর্মণ বিষয়টি নিশ্চিত করে বলেন, সাজেকে সড়কের বাঘাইহাট মাচালং সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় সাজেকে আসা প্রায় ৬০০ পর্যটক আটকে পড়েছে। আটকে পড়া পর্যটকরা সবাই সাজেক ভ্যালীতে অবস্থান করছেন।

তিনি আরও বলেন, বৃষ্টিপাত যদি না কমে এবং সড়ক থেকে পানি নেমে না গেলে তারা যেতে পারবে না। আটকে পড়া পর্যটকদের কাছ থেকে রুম ভাড়া নেওয়া হবে না। তারা শুধু পানির খরচটা দিয়ে থাকতে পারবে।

উল্লেখ্য, আবহাওয়াত প্রতিকূল পরিস্থিতির কারণে পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা বিবেচনায় মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা থেকেই সাময়িকভাবে সাজেক ভ্যালী পর্যটন ও বিনোদনকেন্দ্র বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন।




Explore More Districts