ঝিকরগাছায় রাস্তা দখল করায় অসহায় পরিবার অবরুদ্ধ!

ঝিকরগাছায় রাস্তা দখল করায় অসহায় পরিবার অবরুদ্ধ!

jessore map

আতাউর রহমান জসি ঝিকরগাছা যশোর : যশোরের ঝিকরগাছায় রাস্তা দখল করে প্রাচীর নির্মাণ করায় একটি অসহায় পরিবার অবরুদ্ধ হয়ে পড়ে। অমানবিক এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অপদখলকারী প্রভাবশালী ওই ব্যক্তির দেয়া প্রাচীর ভেঙ্গে ফেলে। অতিসম্প্রতি এই ঘটনাটি ঘটে ঝিকরগাছা পৌর সদরের পারবাজার বিলপাড়া এলাকায়। এদিকে অভিযোগ উঠেছে প্রকৃত ঘটনা আড়াল করতে মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়াচ্ছেন অপদখলকারী মফিজুর রহমান।

অভিযোগে প্রকাশ, ওই এলাকার দিনমজুর মৃত: আব্দুল জলিল গাজীর স্বামী পরিত্যক্তা মেয়ে সালমা বেগম ২০১২ সালে দাতা জনৈক আমিনুর রহমানের কাছ থেকে কোবলামূলে ০৪শতক জমি ক্রয় করে টিনেরচালা চটারবেড়া বেষ্টিত একটি কুঁড়েঘরে তিনসন্তান,বৃদ্ধা মা ও পুত্রবধূ সহ বসবাস করে আসছেন। সালমার ছেলে আব্দুস সালাম ভ্যান-রিক্সা চালক। সে নিজে সেলাইকাজ করে জীবিকা নির্বাহ করেন।সালমা বেগমের পৈত্রিক নিবাস সাতক্ষীরা জেলার একটি প্রত্যন্ত গ্রামে।

ভিক্টিম সালমা বেগম ও প্রতিবেশীদের সাথে কথা বলে জানাযায়, নিজেদের কোনরকম চলাচলের স্বার্থে বিরোধীয় দাগের জমির অংশবিশেষ দুই ফুট করে প্রতিবেশী রাবেয়া বেগম, হাসি বেগম, কামরুল গাজী ও সালমা বেগমের মধ্যে আপোষ মতে এওয়াজ বদল করেন। পরবর্তীতে সালমা বেগমের ভগ্নিপতি কামরুল গাজীর কাছ থেকে অভিনব কৌশলে ০৭শতক জমি ক্রয় করেন মফিজ উদ্দিন।
বিরোধীয় জমির পার্শ্ববর্তী দাগের জমির মালিক দাতা জনৈক শাহজাহান আলীর কাছ থেকে ০৩শতক জমি ক্রয় করে দ্বিতল ভবন নির্মাণ করেন অপদখলকারী মফিজ উদ্দিন।এখন তার লোলুপ দৃষ্টি পড়েছে অসহায় সালমা বেগমের বসত বাড়িসহ একখণ্ড জমির দিকে। এমনটাই অভিযোগ করেছেন সালমা বেগম ও তার নিকট প্রতিবেশীরা। মফিজ উদ্দিনের আদি নিবাস উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের কাগমারি গ্রামে।

সোমবার (৫জুলাই) সন্ধ্যায় ঝিকরগাছা প্রেসক্লাব কার্যালয়ে এসে কান্নায় ভেঙে পড়েন অবরুদ্ধ প্রায় সালমা বেগম। তিনি ঘটনার নিষ্ঠুর ও অমানবিক আচরণের বর্ণনা তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, অপদখলকারী ব্যক্তি মফিজ উদ্দিন তার পরিবারটিকে অবরুদ্ধ রেখে উচ্ছেদ করতে চাই।

তিনি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের কাছে ন্যায় বিচারের আকুতি জানান। এসময় তার সাথে প্রতিবেশী ফজলুর রহমান সরকার, আসাদুজ্জামান, সারোয়ার হোসেন,আব্দুল করিম,আব্দুস সালাম,শাকিব হোসেন, শাহিনা বেগম,সিমি আক্তার,মোমেনা বেগম,সেলিনা পারভিন, রহিমা বেগম ও পাপিয়া আক্তারসহ অনেকে উপস্থিত ছিলেন।

Explore More Districts