জকিগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বৃক্ষরোপণ কর্মসূচি

জকিগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বৃক্ষরোপণ কর্মসূচি

জকিগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ,জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে সোমবার (৬ জুলাই) জকিগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃষ্টির মধ্যেও কর্মকর্তা ও কর্মচারীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

এ কর্মসূচি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ, বাসযোগ্য ভবিষ্যৎ গড়ে তোলার প্রত্যয়ে বাস্তবায়ন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী আজাদ কাজী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ধ্রুবরাজ চক্রবর্তী, মুহসিন আহমদসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিরাপদ সুপেয় পানি সরবরাহ, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন,জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

পরিবেশবান্ধব উদ্যোগের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সবুজায়ন বৃদ্ধিতেও প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।

ডিএস/এফআর/এসএ

Explore More Districts