বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হলেন ডা. এস এম মনিরুজ্জামান

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হলেন ডা. এস এম মনিরুজ্জামান

৬ July ২০২৬ Monday ৮:০৯:২০ PM

Print this E-mail this


বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হলেন ডা. এস এম মনিরুজ্জামান

সৈয়দ মুন্না: বরিশাল বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিসেবে ডা. এস এম মনিরুজ্জামানকে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্র‌নালয়। এর আগে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ছিলেন।

রোববার (৫ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. এস এম মনিরুজ্জামানকে বরিশাল বিভাগের নতুন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিসেবে চলতি দায়িত্ব প্রদান করা হলো।

এতে আরও বলা হয়, বদলিকৃত কর্মকর্তা আগামী ৭ জুলাই মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৮ জুলাই তাকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।

জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts