সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডসে দেওয়া এক পোস্টে ইনস্টাগ্রাম জানিয়েছে, প্রাথমিকভাবে ১৫টি ভাষায় এ সুবিধা চালু করা হয়েছে। ভাষাগুলোর মধ্যে রয়েছে ইংরেজি, হিন্দি, স্প্যানিশ, পর্তুগিজ, ফরাসি, জার্মান, ইতালীয়, কোরীয়, জাপানি, থাই, ইন্দোনেশীয়, রুশ, বাংলা, গুজরাটি ও কন্নড়। দ্বিভাষিক ক্যাপশনের পাশাপাশি এডিটসে যুক্ত হয়েছে আরও কয়েকটি সৃজনশীল সুবিধা। ব্যবহারকারীরা এখন ওভারলে সমর্থনসহ আরও সমৃদ্ধ টেমপ্লেট তৈরি করতে পারবেন। নির্দিষ্ট ভিডিও ক্লিপ লক করার সুবিধাও যুক্ত হয়েছে, যা সম্পাদনার সময় কোনো অংশ অনিচ্ছাকৃতভাবে পরিবর্তিত হওয়া ঠেকাবে। এ ছাড়া ‘সিজনাল সাউন্ড ইফেক্টস’ নামে নতুন একটি ফিচারের মাধ্যমে বিভিন্ন সাউন্ড ইফেক্ট ব্যবহারের সুযোগ মিলবে।

