খাগড়াছড়িতে গোলাগুলিতে নিহত ৩ – দৈনিক আজাদী

খাগড়াছড়িতে গোলাগুলিতে নিহত ৩ – দৈনিক আজাদী





খাগড়াছড়িতে আঞ্চলিক সংগঠনের দুই পক্ষের সংঘর্ষে তিন জন নিহতের খবর দিয়েছে পুলিশ। আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ।

ওসি জানান, দুপুরে চেঙ্গী ইউনিয়নের মধু মঙ্গল পাড়ায় আধিপত্য বিস্তারকে বিবাদমান দুই পক্ষের মধ্যে গোলাগুলি ঘটে। এসময় তিনজনের মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। নিহতের মরদেহ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে গেছেন। ঘটনাস্থল দুর্গম হওয়ায় লাশ উদ্ধারে সময় লাগছে।

তবে এ নিয়ে আঞ্চলিক সংগঠনগুলোর কোন বক্তব্য এখনো পাওয়া যায়নি।




Explore More Districts