জান্নাতে কি ঘুম থাকবে

জান্নাতে কি ঘুম থাকবে

জান্নাতে ঘুম না থাকার বিষয়ে একটি প্রসিদ্ধ হাদিস বর্ণিত হয়েছে। এক সাহাবি নবীজির কাছে জানতে চাইলেন, ‘আল্লাহর রাসুল, জান্নাতের অধিবাসীরা কি ঘুমাবে?’

তিনি বললেন, ‘ঘুম হলো মৃত্যুর সহোদর। আর জান্নাতবাসীরা কখনো মৃত্যুবরণ করবে না।’ (বাইহাকি, শুআবুল ইমান, হাদিস: ৪৪১৬)

ঘুম মানুষের কর্মচাঞ্চল্যে সাময়িক বিরতি সৃষ্টি করে, যা মৃত্যুর সঙ্গে কিছুটা সাদৃশ্যপূর্ণ। এ সময় মানুষের অনুভূতি ও কর্মক্ষমতা সাময়িকভাবে স্থগিত থাকে। কিন্তু জান্নাতের জীবন হবে পূর্ণ জাগরণ ও চেতনার। সেখানে কোনো নিষ্ক্রিয়তা বা অচেতনতার প্রয়োজন নেই।

রাসুল (সা.) বলেন, ‘আমাকে আদেশ করা হয়েছে, আমি যেন খাদিজাকে এ সুসংবাদ দিই যে জান্নাতে তাঁর জন্য মুক্তা দিয়ে নির্মিত একটি অপূর্ব প্রাসাদ রয়েছে, সেখানে কোনো হইচই থাকবে না, থাকবে না সামান্যতম ক্লান্তি বা অবসাদ।’ (সহিহুল জামে, হাদিস: ১৩৬৮)

মোট কথা, জান্নাত এমন এক আবাস, যেখানে মানুষ আল্লাহর অনুগ্রহ ও অফুরন্ত নেয়ামতের মাঝে পরম সুখে অবস্থান করবে। সেখানে ঘুমের কোনও প্রয়োজনই সেখানে অনুভব হবে না।

  • ফয়জুল্লাহ রিয়াদ : মুহাদ্দিস, জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ রাজাবাড়ী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা

Explore More Districts