৩৮নং ওয়ার্ড সল্টগোলা রেলক্রসিং স্ট্যান্ড রোড স্লুইস গেটের উদ্বোধন – দৈনিক আজাদী

৩৮নং ওয়ার্ড সল্টগোলা রেলক্রসিং স্ট্যান্ড রোড স্লুইস গেটের উদ্বোধন – দৈনিক আজাদী





নগরীর বন্দর থানাধীন ৩৮নং ওয়ার্ড সল্টগোলা রেলক্রসিং স্ট্যান্ড রোড স্লুইস গেটের উদ্বোধন করা হয়েছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী শনিবার স্লুইস গেটটি উদ্বোধন করেন।

এই সময় সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, ‎সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, বিসিবির পরিচালক ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় ৩৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. দিদারুল আলম দিদার, মহিলাদল নেত্রী শাহেদা খানম, ফাতেমা কানিজ, মোহাম্মদ ইয়াকুব, মো. শাহনেওয়াজ, ডাক্তার মোহাম্মদ ইদ্রিস, মো. ইলিয়াস গনি প্রমুখ উপস্থিত ছিলেন।




Explore More Districts