যশোর বোর্ডে এইচএসসির বাংলা ২য় পত্র পরীক্ষায় অনুপস্থিত ২,৩৬২

যশোর বোর্ডে এইচএসসির বাংলা ২য় পত্র পরীক্ষায় অনুপস্থিত ২,৩৬২

চলতি বছরের এইচএসসি পরীক্ষার বাংলা (আবশ্যিক) ২য় পত্র (১০২) পরীক্ষা শনিবার (৪ জুলাই) শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। যশোর শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষায় মোট ৮৬ হাজার ৭৮৪ পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৮৪ হাজার ৪২২ জন। অনুপস্থিত ছিল ২ হাজার ৩৬২ জন।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম. হোসেন আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
বোর্ড সূত্রে জানা যায়, খুলনা বিভাগের ১০ জেলার ২৪০টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে খুলনা জেলায় ১৬ হাজার ৬৫২ জন পরীক্ষায় অংশ নেয়, অনুপস্থিত ছিল ৪৮৮ জন। বাগেরহাটে অংশ নেয় ৫ হাজার ৭০৯ জন, অনুপস্থিত ১৫৯ জন।

সাতক্ষীরায় ৯ হাজার ২৩৯ জন অংশ নেয়, অনুপস্থিত ২৬৮ জন। কুষ্টিয়ায় অংশ নেয় ১১ হাজার ২৫১ জন, অনুপস্থিত ২৭৭ জন। চুয়াডাঙ্গায় ৫ হাজার ৫৭৪ জন অংশ নেয়, অনুপস্থিত ১৫৯ জন। মেহেরপুরে অংশ নেয় ২ হাজার ২৫০ জন, অনুপস্থিত ৭৭ জন।

যশোরে অংশ নেয় ১৫ হাজার ১৫৫ জন, অনুপস্থিত ৩৩৬ জন। নড়াইলে অংশ নেয় ৩ হাজার ৪৬১ জন, অনুপস্থিত ১১৭ জন। ঝিনাইদহে অংশ নেয় ১০ হাজার ৪৩৩ জন, অনুপস্থিত ৩২১ জন এবং মাগুরায় অংশ নেয় ৪ হাজার ৬৯৮ জন, অনুপস্থিত ছিল ১৬০ জন।

Explore More Districts