ঝিকরগাছায় ১৬ দলীয় রুস্তম আলী ফুটবল টুর্নামেন্টের শুভউদ্বোধন

ঝিকরগাছায় ১৬ দলীয় রুস্তম আলী ফুটবল টুর্নামেন্টের শুভউদ্বোধন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় ১৬ দলীয় মরহুম রুস্তম আলী ফুটবল টুর্নামেন্টর শুভউদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৩ জুলাই) বিকাল ৫টায় লাউজানী হাইস্কুল মাঠে খেলার উদ্বোধন করেন, সংরক্ষিত নারী আসনের এমপি সাবিরা সুলতানা মুন্নি।
মরহুম রুস্তম আলীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার ছেলে উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাসেল হোসেন আয়োজিত প্রথম ম্যাচে প্রতিদ্ন্দ্বীতা করেন, যশোর সদর উপজেলার ছোট মেঘলা ফুটবল একাদশ বনাম শার্শা উপজেলার শিকারপুর ইউনাইটেড ক্লাব ফুটবল একাদশ।

উদ্বোধনী খেলায় ৬-১ গোলের ব্যবধানে শিকারপুর ইউনাইটেড ক্লাবকে হারিয়ে ছোট মেঘলা ফুটবল একাদশ বিজয় লাভ করে। খেলায় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের খেলোয়াড় আরিফ খান জয়।

খেলা চলাকালিন সময়ে গ্যালারীতে বসে খেলা উপভোগ করেন, সংরক্ষিত নারী আসনের এমপি ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা মুন্নি, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, ছাত্র বিষয়ক সম্পাদক শাহাজাহান আলী, ঝিকরগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মাজিদ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত কল্লোল, সাংগঠনিক সম্পাদক রাসেল হোসেন, সাবেক জাতীয় ফুটবল দলের গোলরক্ষক মোস্তাফিজুর রহমান মুন্না, বিএনপি নেতা বিল্লাল হোসেন, শাহাজাহান আলী, আনিছুজ্জামান রিপন, হিরা মনি আক্তার, রুবেল হোসেন, আনোয়ার হোসেন, রবিউল ইসলামসহ আয়োজক কমিটির নেতৃবৃন্দ।
খেলা পরিচালনা করেন, ফরহাদ হোসেন। সহকারী মোস্তাফিজুর রহমান শান্ত, হৃদয় হোসেন। ধারাভাষ্যকার হিসেবে ছিলেন, আবু রায়হান রাজ ও সাদিকুর রহমান জয়।
খেলা উপভোগের জন্য বহু দর্শকের সমাগম ঘটে।

Explore More Districts