দুদকের নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মনিরুল ইসলাম – DesheBideshe

দুদকের নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মনিরুল ইসলাম – DesheBideshe



দুদকের নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মনিরুল ইসলাম – DesheBideshe

ঢাকা, ২ জুলাই – জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলামকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তাকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে প্রেষণে এই নতুন পদে পদায়ন করা হয়েছে।

গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ এক শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর এ আলম।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় যে,

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এই প্রজ্ঞাপনের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে। এর মাধ্যমে মোহাম্মদ মনিরুল ইসলাম দুর্নীতি দমন কমিশনের গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করবেন।

এস এম/ ২ জুলাই ২০২৬



Explore More Districts