এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় উঠে দুঃসাহসিক বিয়ের প্রস্তাব, রুশ যুগল গ্রেপ্তার

এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় উঠে দুঃসাহসিক বিয়ের প্রস্তাব, রুশ যুগল গ্রেপ্তার

১০২ তলা উঁচু এম্পায়ার স্টেট ভবনের যে অংশটি জনসাধারণের জন্য উন্মুক্ত, তার চেয়েও অনেক ওপরে অবস্থিত অ্যানটেনায় ওই দুজন কীভাবে পৌঁছালেন, তা স্পষ্ট নয়।

পুলিশের বডি-ক্যামেরার ফুটেজে দেখা যায়, অ্যানটেনায় দাঁড়িয়ে থাকা ওই দুই ব্যক্তিকে নিচে নামিয়ে আনতে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়।

মই বেয়ে ওঠার সময় ওই পুলিশ কর্মকর্তাকে বলতে শোনা যায়, ‘আপনারা কী করছেন?’ তাঁরা দুজন কী জবাব দিয়েছিলেন, বাতাসের শব্দে তা শোনা যায়নি। পরে ওই পুলিশ কর্মকর্তা বলেন, ‘ঠিক আছে, আপনারা এখানে থাকতে পারবেন না।’

ভিডিওতে মই বেয়ে ওঠার সময় ওই পুলিশ কর্মকর্তাকে জোরে জোরে নিশ্বাস নিতে দেখা যায়। গতকাল দিনের শেষ ভাগে পুলিশের বডি–ক্যামেরার ওই ফুটেজ প্রকাশ করা হয়।

Explore More Districts