মুলাদীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

মুলাদীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

৩০ June ২০২৬ Tuesday ১০:২৩:২০ PM

Print this E-mail this


মুলাদী (বরিশাল) প্রতিনিধি:

মুলাদীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

বরিশালের মুলাদীতে মোটরসাইকেলের ধাক্কায় তাজেম আলী হাওলাদার (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার মুলাদী পৌরসভার মোল্লা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​নিহত তাজেম আলী হাওলাদার পৌরসভার চরডিক্রী গ্রামের মৃত কালু হাওলাদারের ছেলে।

​নিহতের ছেলে ইব্রাহীম হাওলাদার জানান, আজ দুপুরে মোল্লা ব্রিজের দক্ষিণে মুলাদী-মৃধারহাট সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাঁর বাবাকে সজোরে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজন বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts