ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ফেনী ও হবিগঞ্জের চার তরুণকে আনা হয় টেকনাফে। এরপর তিন দিন তাঁদের পাহাড়ের আস্তানায় আটকে রেখে মুক্তিপণ আদায়ের চেষ্টা চলছিল। আজ মঙ্গলবার দুপুরে পাহাড়ের আস্তানায় র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে উদ্ধার করে চারজনকে। কিন্তু অপহরণকারী চক্রের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
উদ্ধার তরুণেরা হলেন, ফেনীর গণিপুর গ্রামের এমাম হোসেন (১৯) ও জিসান (২৩), একই জেলার রামপুরের তৌহিদুল ইসলাম (১৯) এবং হবিগঞ্জ জেলার সুমন মিয়া প্রকাশ হোসাইন (২২)। ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে তাঁদের ২৭ জুন টেকনাফে আনা হয়েছিল।


