যশোরে ১৩ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, হাসপাতালে ভর্তি

যশোরে ১৩ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, হাসপাতালে ভর্তি

jessore hospital 250

যশোর শহরের বকচর এলাকায় ১৩ বছর বয়সী এক শিশুকে ফুসলিয়ে নিয়ে ছুরির ভয় দেখিয়ে বলাৎকারের অভিযোগ উঠেছে। ঘটনায় অভিযুক্ত দুই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। ভুক্তভোগী বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত শনিবার (২৭ জুন) বিকেল ৪টার দিকে যশোর শহরের বকচর জোড়া মন্দির এলাকার এক শিশুকে ( ১৩) একই এলাকার হৃদয় (২১) ও মেহেদী (২০) নামে দুই যুবক ফুসলিয়ে জোড়া মন্দিরের পেছনের একটি মেহগনি বাগানে নিয়ে যায়। সেখানে ছুরি দিয়ে ভয় দেখিয়ে শিশুটিকে তার ইচ্ছার বিরুদ্ধে বলাৎকার করা হয় বলে অভিযোগ।

শিশুটির পরিবার সামাজিক লোকলজ্জার কারণে তাৎক্ষণিকভাবে বিষয়টি প্রকাশ না করে পরে রোববার (২৮ জুন) রাত পৌনে আটটার দিকে তাকে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, তারা অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিচ্ছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Explore More Districts