জকিগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

জকিগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

জকিগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

তথাকথিত হত্যাচেষ্টা মামলায় আদালত কর্তৃক প্রদত্ত মৃত্যুদণ্ডের রায় বাতিল এবং ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাবন্দী নিরপরাধ আলেম ও সাবেক ছাত্রনেতা হাফেজ সৈয়দ নাঈম আহমদের অন্যান্য আসামিদের ন্যায় অবিলম্বে খালাস ও নিঃশর্ত মুক্তির দাবিতে জকিগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বাদ আসর জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি কাজী ফাহাদ আহমদের সভাপতিত্বে এবং মাদ্রাসা সম্পাদক তাওহীদ আহমদের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি জিয়াউর রহমান ফারুকী, সাবেক ছাত্রনেতা মিম সালমান, উপজেলা ছাত্র জমিয়তের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সিদ্দিকী, উপজেলা সাধারণ সম্পাদক জাকির আহমদ, সুলতানপুর ইউনিয়ন ছাত্র জমিয়তের সভাপতি সুলাইমান তায়্যিব প্রমুখ।

বক্তারা বলেন, হাফেজ সৈয়দ নাঈম আহমদ একজন নিরপরাধ আলেম। তাঁকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে অবিলম্বে খালাস দিয়ে নিঃশর্ত মুক্তি নিশ্চিত করতে হবে।

পাশাপাশি ভবিষ্যতে যেন কোনো নিরপরাধ ব্যক্তি অন্যায়ভাবে হয়রানির শিকার না হন, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

সবশেষে উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি কাজী ফাহাদ আহমদ সমাপনী বক্তব্য প্রদান করেন। তিনি কর্মসূচিতে অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিক্ষোভ মিছিলের সমাপ্তি ঘোষণা করেন।

ডিএস/এফআর/এসএ

Explore More Districts