‘মুন্নাভাই ৩’ কেন হচ্ছে না

‘মুন্নাভাই ৩’ কেন হচ্ছে না

তিনটি দুর্দান্ত চিত্রনাট্য, তবু অসম্পূর্ণ
অনেকের ধারণা ছিল, ‘মুন্নাভাই ৩’–এর কোনো চিত্রনাট্যই নেই। সেই ধারণা উড়িয়ে দিয়েছেন আরশাদ ওয়ার্সি।

আরশাদ ওয়ার্সি বলেন, ‘আসলে তিনটি প্রায় সম্পূর্ণ চিত্রনাট্য রয়েছে। আর সত্যি বলছি, এগুলোর প্রতিটিই আমি জীবনে শোনা অধিকাংশ স্ক্রিপ্টের চেয়ে ভালো। প্রতিটি গল্পেই এমন কিছু মুহূর্ত ও দৃশ্য আছে, যা সঙ্গে সঙ্গে মন কেড়ে নেয়।’
তবে আরশাদ ওয়ার্সির মতে, প্রতিটি গল্পেই একটি ছোট, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশের অভাব রয়েছে।

আরশাদ ওয়ার্সি আরও বলেন, ‘একটা ছোট্ট সংযোগ দরকার, যেন জিগস পাজলের শেষ টুকরাটি জায়গামতো বসে যায়। সেটা হলেই আমরা কাজ শুরু করতে পারব। কোথাও শেষটা ঠিক মিলছে না, কোথাও আবার গল্পটা স্বাভাবিকভাবে এগোচ্ছে না। তবে শেষ পর্যন্ত রাজু (রাজকুমার হিরানি) নিশ্চয়ই সমাধান বের করবেন।’

Explore More Districts