| ২৮ June ২০২৬ Sunday ১২:৫০:৩২ AM | |

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি পিরোজপুরের কাউখালী উপজেলায় মাদক সেবনের অপরাধে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৭ জুন) রাতে উপজেলার উত্তর বাজার এলাকায় অভিযান চালিয়ে কাউখালী থানা পুলিশ এক পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুর রাজ্জাক (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে। তিনি উত্তর বাজার এলাকার আব্দুর রশীদের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আব্দুর রাজ্জাককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক সেবনের সঙ্গে জড়িত বলে জানা যায়।
আটকের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা জরিমানা অনাদায়ে আরও কারাভোগের আদেশ দেন।
কাউখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। আদালতের আদেশ অনুযায়ী দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে জেলহাজতে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, “মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।”
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

