বরিশালে নদীভিত্তিক পর্যটনে যুক্ত হলো ‘কুইন অব উলানিয়া’

বরিশালে নদীভিত্তিক পর্যটনে যুক্ত হলো ‘কুইন অব উলানিয়া’

২৬ June ২০২৬ Friday ৭:১৪:৫১ PM

Print this E-mail this


নগর প্রতিনিধি:

বরিশালে নদীভিত্তিক পর্যটনে যুক্ত হলো ‘কুইন অব উলানিয়া’

বরিশালে নদীভিত্তিক পর্যটনের প্রসারে নৌযান ‘কুইন অব উলানিয়া’ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে কীর্তনখোলা নদীতে এক অনুষ্ঠানে নৌযানটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।  

অনুষ্ঠানে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, পর্যটনকে জনপ্রিয় করতে সরকার ‘একটি গ্রাম একটি পণ্য’ উদ্যোগের আদলে ‘সাংস্কৃতিক গ্রাম’ গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। এ লক্ষ্যে বরিশাল ও ঝালকাঠির মৃৎশিল্প এবং পাটি শিল্পকে ঘিরে একটি পরিকল্পনা এডিবিতে পাঠানো হয়েছে। 

তিনি বলেন, ঝালকাঠির ভাসমান পেয়ারা বাগান এবং বরিশাল-ভোলার নদীনির্ভর পর্যটনের সম্ভাবনা কাজে লাগাতে বেসরকারি উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ‘কুইন অব উলানিয়া’ সেই উদ্যোগের একটি উদাহরণ। 

নৌযানটির স্বত্বাধিকারী সৈয়দ রাজিউর রহমান চৌধুরী বলেন, ২০২৫ সালের ২৭ জুন কুষ্টিয়া থেকে ঐতিহ্যবাহী কাঠের নৌকাটি সংগ্রহ করা হয়। পরে সংস্কার শেষে ২০২৬ সালের ১৪ এপ্রিল এটি পর্যটন পরিচালনার উপযোগী করা হয়। 

তিনি আরও বলেন, নৌযানটির প্রায় সব অংশই কাঠ ও বাঁশ দিয়ে তৈরি, যাতে দেশীয় ঐতিহ্য তুলে ধরা হয়েছে। পর্যটনের পাশাপাশি দুর্গম চরাঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চিকিৎসা, চক্ষু ও কিডনি ক্যাম্প পরিচালনায়ও এটি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন বলেন, নৌযানটি শিশুদের শিক্ষামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে। 

উদ্বোধন শেষে অতিথিদের নিয়ে ‘কুইন অব উলানিয়া’ কীর্তনখোলা নদীতে সংক্ষিপ্ত ভ্রমণ করে বরিশাল নদীবন্দরে ফিরে আসে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts