ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোলের বিরল রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো – DesheBideshe

ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোলের বিরল রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো – DesheBideshe



ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোলের বিরল রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো – DesheBideshe

লিসবন, ২৩ জুন – ডিআর কঙ্গোর বিপক্ষে গত ম্যাচে নিজের ছায়া হয়ে থাকলেও উজবেকিস্তানের বিপক্ষে লড়াইয়ে স্বরূপে ফিরেছেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচের শুরুতেই গোল করে পুরুষ ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে লক্ষ্যভেদের এক অনন্য ও ঐতিহাসিক কীর্তি গড়েছেন সিআরসেভেন।

খেলার দ্বিতীয় মিনিটে ব্রুনো ফার্নান্দেসের জন্য বাড়ানো বল উজবেকিস্তানের ডিফেন্ডাররা ক্লিয়ার করলে প্রথম সুযোগ নষ্ট হয় পর্তুগালের। এরপর পেনাল্টি স্পটের কাছ থেকে নেওয়া রোনালদোর একটি শট ডিফ্লেক্টেড হয়ে বারের সামান্য ওপর দিয়ে চলে যায়।

পঞ্চম মিনিটে নুনো মেন্দেসের ক্রসে গোল করার সুযোগ পেয়েও পা লাগাতে পারেননি রোনালদো। তবে ষষ্ঠ মিনিটে আর ভুল করেননি ৪১ বছর বয়সী এই তারকা। জোয়াও কানসেলোর নিচু ক্রস থেকে দুর্দান্ত শটে বল জালে জড়িয়ে ইতিহাস সৃষ্টি করেন তিনি। তার এই গোলের পর গ্যালারিতে উপস্থিত দর্শকদের উল্লাসে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

ম্যাচের ১৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে পর্তুগাল। নুনো মেন্দেসের নেওয়া বাঁ পায়ের নিচু ফ্রি কিকটি সরাসরি জালে জড়ালে ২-০ ব্যবধানে এগিয়ে যায় তার দল।

এনএন/ ২৩ জুন ২০২৬



Explore More Districts