যশোরে ছাত্রলীগ নেতা কায়িস আহম্মেদ রিমু আটক

যশোরে ছাত্রলীগ নেতা কায়িস আহম্মেদ রিমু আটক

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের যশোর জেলা শাখার সহসভাপতি কায়িস আহম্মেদ রিমুকে আটক করেছে যশোর কোতোয়ালি থানা পুলিশ। সোমবার ভোরে শহরের শেখহাটা বাবলাতলা এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হক জানান, রিমুর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।

Explore More Districts