হিজলায় সন্ত্রাসীদের হাতুড়ি পেটায় গুরুতর আহত জেলা ছাত্রদল নেতা

হিজলায় সন্ত্রাসীদের হাতুড়ি পেটায় গুরুতর আহত জেলা ছাত্রদল নেতা

২২ June ২০২৬ Monday ৫:১৩:১০ PM

Print this E-mail this


নিজস্ব প্রতিনিধি:

হিজলায় সন্ত্রাসীদের হাতুড়ি পেটায় গুরুতর আহত জেলা ছাত্রদল নেতা

বরিশালের হিজলা উপজেলায় বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ইসমাইল মোল্লার উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত স্থানীয় কয়েকজন সন্ত্রাসী।

২১ জুন,রবিবার দুপুর একটার সময় উপজেলার গৌরবদী ইউনিয়নের একতা খেয়াঘাট এ হামলার ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে গুরুতর আহত ইসমাইল হোসেন মোল্লাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হামলায় আহত ইসমাইল মোল্লার বড় ভাই ফিরোজ মোল্লা জানান, আমার ছোট ভাই রাজনীতি করলেও কারো সাথে বিরোধ নেই।একটি গ্রুপ আমার ভাই কে রাজনীতি থেকে দূরে রাখতে এ হামলা।

ইসমাইল হোসেন মোল্লা জানান, দুপুরে তিনি বাসা থেকে উপজেলা সদরে যাওয়ার পথে একতা খেয়াঘাট স্পীড বোটে উঠে। কিছু বুঝে ওঠার আগেই যুবদল নেতা মোস্তফা সিকদারের ছেলে সোহাগ, জুবায়ের, আয়নাল, লালচান সহ প্রায় ১০ /১৫ দেশীয় অস্ত্র ও হাতুড়ি দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে জখম করে। তাৎক্ষণিক খেয়া ঘাটে পুলিশ থাকার কারণে জীবন রক্ষা পায়।

হামলার ঘটনা স্বীকার করে যুবদল নেতা মোস্তফা সিকদার বলেন, গত মাসে গৌরবদী ইউনিয়নের শাওড়া বাজার একটি শালিস বৈঠক হয়। সেখানে ইসমাইল মোল্লা লালচান ফরাজীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাছাড়াও শাওড়া বাজার তার ছেলে সোহাগ কে একা পেয়ে গালিগালাজ করে।তার জেরে আজকে একতা খেয়াঘাটে ইসমাইল মোল্লার উপর হামলা করে।

হামলার প্রতিবাদে ইসমাইল মোল্লার গ্রুপ দুপুরে আমার মাছঘাটে হামলা চালায়। এ ঘটনায় গৌরবদী ইউনিয়নে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় রাজনৈতিক মহল।

হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মান বলেন এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঐ ইউনিয়নের পর্যাপ্ত পরিমাণ পুলিশ রাখা হয়েছে। আশা করি আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts