সিলেটে ছাত্র শিবিরের সাবেক সদস্য মোস্তফা ফজলে এলাহীর বাসভবনে হামলা ও পরিবারকে হুমকির নিন্দা

সিলেটে ছাত্র শিবিরের সাবেক সদস্য মোস্তফা ফজলে এলাহীর বাসভবনে হামলা ও পরিবারকে হুমকির নিন্দা

গতকাল ১৯ জুন ২০২৬ইং শুক্রবার রাতে সিলেটের খাদিমপাড়া এলাকায় সাবেক সিলেট মহানগর ছাত্র শিবিরের সাবেক সদস্য মোস্তফা ফজলে এলাহী এর বাসভবনে একদল সশস্ত্র দুর্বৃত্ত কর্তৃক কাপুরুষোচিত হামলা এবং তাঁর পরিবারের সদস্যদের চরম হেনস্তা ও আতঙ্কের মধ্যে ফেলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ১১টা ১৫ মিনেটের দিকে ৬ থেকে ৮ জনের একটি সশস্ত্র দুর্বৃত্তের দল মোস্তফা ফজলে এলাহীর বাড়ি লক্ষ্য করে আচমকা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। একপর্যায়ে তারা বাড়ির প্রধান ফটক (মেইন গেট) ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। হামলার সময় মোস্তফা ফজলে এলাহী বাসভবনে উপস্থিত ছিলেন না। তবে গভীর রাতে আকস্মিক এই হামলায় বাড়ির ভেতরে থাকা তাঁর পরিবারের নিরপরাধ সদস্যরা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে পড়েন।

পরবর্তীতে হট্টগোল শুনে আশপাশের স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুললে এবং ঘটনাস্থলে ছুটে আসলে হামলাকারীরা পিছু হটতে বাধ্য হয়। তবে চলে যাওয়ার সময় তারা প্রকাশ্য হুমকি দিয়ে যায় যে-“মোস্তফা ফজলে এলাহী কে পুনরায় এলাকায় দেখা গেলে চরম পরিণতি ভোগ করতে হবে।”

অনুসন্ধানে জানা যায়, রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে গত কয়েকদিন আগে মোস্তফা ফজলে এলাহীর বিরুদ্ধে সুনামগঞ্জের ছাতক আমলী আদালতে একটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত মানহানি ও উস্কানি ছড়ানোর মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এই আইনি হয়রানির পরপরই সরাসরি বাসভবনে সশরীরে হামলার ঘটনাটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ বলে মনে করছেন স্থানীয়রা।

আমরা এই ন্যক্কারজনক ও বর্বরোচিত হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের অনতিবিলম্বে গ্রেফতার এবং মোস্তফা ফজলে এলাহীসহ তাঁর পরিবারের জানমালের চরম নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট জোর দাবি জানাচ্ছি।

ডিএস/এফআর/এসএ

Explore More Districts