সখীপুরে নিখোঁজের দুইদিন পর পুকুর থেকে শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার – News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে নিখোঁজের দুইদিন পর পুকুর থেকে শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার – News Tangail | নিউজ টাঙ্গাইল

এম সাইফুল ইসলাম শাফলু:টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের দুইদিন পর সোমবার সকালে সেঁজুতির রাণী মালুর (৮) নামের এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলা পরিষদ পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে পৌরসভার ৭নং ওয়ার্ডের মন্দির পাড়া এলাকার ফালু চন্দ্র মালুর মেয়ে এবং স্থানীয় আদর্শ শিশু কানন প্রি ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

‎পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে সেঁজুতি প্রতিদিনের মত বাসার পাশে উপজেলা পরিষদ মাঠে খেলতে যায়। কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও ওইদিন সে বাসায় ফিরে আসেনি। পরে তার সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে মাইকিং ও থানায় সাধারণ ডায়েরি করা হয়। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে স্থানীয় লোকজন উপজেলা পরিষদ পুকুরে সেঁজুতির লাশ ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
‎সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন পিপিএম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts