টাঙ্গাইলে নিখোঁজের ৪০ ঘণ্টা পর পুকুরে পাওয়া গেল শিশুর লাশ, শরীরে ক্ষতচিহ্ন

টাঙ্গাইলে নিখোঁজের ৪০ ঘণ্টা পর পুকুরে পাওয়া গেল শিশুর লাশ, শরীরে ক্ষতচিহ্ন

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার বিকেল চারটার পর থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরিবারের পক্ষ থেকে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ তদন্ত শুরু করে। পরে আজ সকালে উপজেলা পরিষদের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পৌর এলাকার একজন বাসিন্দা বলেন, ‘লাশের শরীরে বিভিন্ন ধরনের ক্ষতচিহ্ন আছে। মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে। ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে আমাদের সন্দেহ। আমরা চাই পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনুক।’

Explore More Districts