দেওয়ানগঞ্জ কামিল স্নাতকোত্তর মাদ্রাসার অধ্যক্ষ মোতালেব হোসেন স্বপদে বহাল হলেন – দৈনিক আজকের জামালপুর

দেওয়ানগঞ্জ কামিল স্নাতকোত্তর মাদ্রাসার অধ্যক্ষ মোতালেব হোসেন স্বপদে বহাল হলেন – দৈনিক আজকের জামালপুর




দেওয়ানগঞ্জ কামিল স্নাতকোত্তর মাদ্রাসার অধ্যক্ষ মোতালেব হোসেন স্বপদে বহাল হলেন – দৈনিক আজকের জামালপুর



খাদেমুল ইসলাম
জামালপুরের দেওয়ানগঞ্জ কামিল স্নাতকোত্তর মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ¦ মাওলানা মোঃ মোতালেব হোসেন খানকে জুলাই বিপ্লবের পর মবে পদচ্যুত করা হলেও, আইনি লড়াই জিতে স্বপদে বহাল হলেন অত্র মাদ্রাসায়। ২০ জুন শনিবার সকালে তিনি মাদ্রাসায় প্রবেশ করলে তাকে স্বাগত জানান, দেওয়ানগঞ্জ কামিল স্নাতকোত্তর মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মোঃ তৌফিকুল ইসলাম ও মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ উপজেলা জামায়াতের আমীর আলহাজ¦ মাওলানা মোঃ মাহবুবুর রহমান তালুকদার। এছাড়া সেখানে উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, দেওয়ানগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র আঃ ছালাম খন্দকার খোকা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মোঃ তৌফিকুল ইসলাম নয়াদিগন্তকে জানান, দেওয়ানগঞ্জ কামিল স্নাতকোত্তর মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মোতালেব হোসেন খানের বেতন ভাতা প্রদান ও কর্তব্য কাজে যোগাদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পত্র দান করেছে ইসলামি আরবি বিশ^বিদ্যালয় রেজিস্ট্রারের কার্যালয়। পত্রে উল্লেখ রয়েছে অধ্যক্ষ মোঃ মোতালেব হোসেন খানের বেতন, ভাতা প্রদান ও কর্তব্য কাজে যোগদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ০৭-০৬-২০২৬ খ্রি. তারিখে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ইসলামি আরবি বিশ^বিদ্যালয় বরাবর আবেদন দাখিল করেন। জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা, হেনস্তার স্বীকার হওয়া, অধ্যক্ষ/শিক্ষকদের বেতন ভাতা প্রদানের বিষয়ে জারিকৃত শিক্ষা মন্ত্রণলায়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ ও বিশ^বিদ্যালয়ের একাধিক নির্দেশনা রয়েছে। এমতাবস্থায় মোঃ মোতালেব হোসেন খান অধ্যক্ষ এর বেতন ভাতা ও কর্তব্য কাজে যোগদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ২০ জুন শনিবার মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে দেওয়ানগঞ্জ কামিল স্নাতকোত্তর মাদ্রাসার অধ্যক্ষ পদে মোঃ মোতালেব হোসেন খানকে পুনরায় অধ্যক্ষ পদে বহাল করা হয়। যোগদান কালে মাদ্রাসা প্রাঙ্গনে শতশত উৎসুক মানুষের ভীড় জমে এবং এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।


Explore More Districts