প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়ন ক্যাম্পের সমাপনী অনুষ্ঠিত – Sirajganj News 24

প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়ন ক্যাম্পের সমাপনী অনুষ্ঠিত – Sirajganj News 24

মোঃ হোসেন আলী (ছোট্ট):

আষাঢ়ের মেঘমায়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড ২০২৫  সালের মূল্যায়ন ক্যাম্পের সমাপনী অ্যাওয়ার্ড মূল্যায়ন পরীক্ষা অংশগ্রহণকারী স্কাউট, গার্লস ইন স্কাউট,  মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ২০ জুন২০২৬) সকালে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে মেইন এরিনায় পাশে ইয়ুথ পার্লামেন্ট  
চত্বর প্রাঙ্গণে ১৮ – ২০ – পর্যন্ত সমাপনী ক্যাম্পে পতাকা নামানোর মধ্যেদিয়ে প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণকারী স্কাউট ও গার্লস ইন স্কাউটদের মাঝে সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুরতে সমাপনী অনুষ্ঠানে এসময়ে  ক্যাম্পের পতাকা উত্তোলন করেন ঢাকা অঞ্চলের লিডার ট্রেইনার প্রতিনিধি ও প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড ২০২৫  সালের মূল্যায়ন ক্যাম্পের সাব ক্যাম্প ১ চীফ অখিল কুমার কুন্ডু,।
সমাপনীও সনদ বিতরণ  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস, জাতীয় সদর দফতর (প্রোগ্রাম) পরিচালক মোসাঃ মাহফুজা পারভীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়ন ক্যাম্পে স্কাউট/ গার্লস ইন স্কাউট সদস্যদের হাতে সনদ তুলেদেন বাংলাদেশ স্কাউটস, জাতীয় সদর দফতরের যুগ্ম নির্বাহী পরিচালক (প্রোগ্রাম)  ও প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড ক্যাম্প ২০২৫ এঁর  ডেপুটি ক্যাম্প চীফ আবুল হাসনাত মোঃ মুহসিনুল ইসলাম।
এসময়ে উপস্থিত ছিলেন,  বাংলাদেশ স্কাউটস, রেলওয়ে, নৌ ও এয়ার অঞ্চল আঞ্চলিক পরিচালক মোঃ শামীমুল ইসলাম,
জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক, গাজীপুরের উপ পরিচালক মোঃ মশিউর রহমান, বাংলাদেশ স্কাউটস, জাতীয় স্কাউট বাংলাদেশ স্কাউটসের সহকারী পরিচালক (প্রাগ্রাম) মোঃ আবু সাঈদ,  জাতীয় স্কাউট প্রশিক্ষন কেন্দ্র, মৌচাক গাজীপুরের সহকারী পরিচালক কাজী মোঃ নাসির উদ্দিন, বগুড়া নওদাপাড়া আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক শর্মিলা দাস, বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের যুগ্ম সম্পাদক মোঃ দেলওয়ার হোসেন, প্রমুখ।
উল্লেখ্য:প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়ন ক্যাম্পে ১১৫০ জন এওয়ার্ড প্রার্থী, এবং কর্মকর্তা ৩০০ জন, স্বেচ্ছাসেবক ৭০ জন, ইউনিট লিডার ১১০, জন,  
অভিভাবক ১০০ জন অংশগ্রহণ করেন। এবং স্কাউটেরা তারা বিভিন্ন দলে ভাগ হয়ে ব্যক্তিগত মূল্যায়ন অংশগ্রহণ করে। মূল্যায়ন ক্যাম্পে স্কাউট সদস্যরা তারা এক একটি স্টেশনে বিভিন্ন বিষয়ের উপরে স্কাউটদেরকে এ পরীক্ষা নেওয়া হয়। এর মধ্যে ছিলো তাঁবুবাস রাত্রি যাপন, অজানা উদ্যেশ্য যাত্রা, হাইকিং, ফাস্ট এইড, প্রাথমিক প্রতিবিধান, দঁড়ির কাজ পাইনিয়ারিং, সাঁতার, তাঁবু জলসা, স্কাউট ওন, বিভিন্ন ব্যাজের উপরে ধারণা, ফিল্ড, কম্পাস সেটিং, ইত্যাদি।

Explore More Districts