মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ – Habiganj News

মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ – Habiganj News

হৃদয় এস এম শাহ্-আলম: হবিগঞ্জের মাধবপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২৫-এ কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে মাধবপুরে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম।

 

মাধবপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মুফতি শফিকুল ইসলাম ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান, মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা, সহকারী শিক্ষা কর্মকর্তা কবির আহমেদ, অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মাঈনুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক আলমাছ খান টুটুল, সহ-সভাপতি কাজী আব্দুল বাছির, কোষাধ্যক্ষ মো. কুদ্দুছ, উপদেষ্টা উজ্জ্বল, শাহীন মিয়া, আল আমিন ইসলাম ও এখলাছুর রহমানসহ অনেকে।

 

অনুষ্ঠানে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার মানোন্নয়নে কিন্ডারগার্টেন শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিক মূল্যবোধ অর্জন এবং দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

 

অনুষ্ঠানের শেষপর্বে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Explore More Districts