শারীরিক অসুস্থতা ও একের পর এক দুর্ঘটনায় বির্পযস্ত দীপা খন্দকার – DesheBideshe

শারীরিক অসুস্থতা ও একের পর এক দুর্ঘটনায় বির্পযস্ত দীপা খন্দকার – DesheBideshe



শারীরিক অসুস্থতা ও একের পর এক দুর্ঘটনায় বির্পযস্ত দীপা খন্দকার – DesheBideshe

ঢাকা, ১৭ জুন – জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার বর্তমানে শারীরিক অসুস্থতা ও ধারাবাহিক কিছু অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মধ্য দিয়ে সময় পার করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বর্তমান অবস্থার কথা জানিয়ে ভক্তদের কাছে দোয়া চেয়েছেন তিনি।

গত ২৭ মে কানের সমস্যার জন্য একজন নাক কান গলা বিশেষজ্ঞের শরণাপন্ন হয়েছিলেন দীপা খন্দকার। তবে চিকিৎসকের অসতর্কতার কারণে গত ২২ দিন ধরে তিনি তীব্র কান ব্যথায় ভুগছেন বলে জানিয়েছেন। শারীরিক এই অসুস্থতার মধ্যেই আরও কিছু দুর্ঘটনার শিকার হয়েছেন এই অভিনেত্রী।

গত মঙ্গলবার উবারের গাড়ির দরজা খুলতে গিয়ে তার বাম হাতের আঙুলে চোট লাগে এবং রক্তপাত হয়। এর পরদিন শুটিং সেটে কস্টিউম রুমের দরজা খুলতে গিয়ে তার ডান হাত কেটে যায়। একের পর এক এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় মানসিকভাবেও কিছুটা বিচলিত বোধ করছেন তিনি।

তার এক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে তাকে টিটেনাস ইনজেকশন নিতে হবে।

বর্তমানে দীপা খন্দকার বিটিভির নতুন ধারাবাহিক নাটক তবুও জীবন এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের রচনা ও পরিচালনায় এই নাটকটির প্রথম পর্যায়ের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

প্রতিকূল পরিস্থিতির মাঝেও পেশাগত দায়িত্ব পালনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই গুণী অভিনেত্রী।

এনএন/ ১৭ জুন ২০২৬



Explore More Districts