যশোর চেতনানাশক ওষুধ খাইয়ে ইজিবাইক ছিনতাই চালক হাসপাতালে

যশোর চেতনানাশক ওষুধ খাইয়ে ইজিবাইক ছিনতাই চালক হাসপাতালে

যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার রাজুর মোড়ে চেতনানাশক ওষুধ প্রয়োগ করে এক ইজিবাইক চালককে অচেতন করে তার ইজিবাইক ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৭ জুন) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ইমরান হোসেন (৩৫) ঘোপ নোয়াপাড়া রোড এলাকার মৃত বাবুর আলী লস্করের ছেলে এবং পেশায় একজন ইজিবাইক চালক।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা কৌশলে চেতনানাশক ওষুধ প্রয়োগ করে ইমরান হোসেনকে অচেতন করে ফেলে। পরে তার ব্যবহৃত ইজিবাইকটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। কিছু সময় পর রাজুর মোড় এলাকায় তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারী মিলন নামের এক ব্যক্তি উদ্ধার করেন।

পরে তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

Explore More Districts