রাউজানে গুলিতে যুবদল নেতা হত্যাকাণ্ডের ঘটনায় মামলা – দৈনিক আজাদী

রাউজানে গুলিতে যুবদল নেতা হত্যাকাণ্ডের ঘটনায় মামলা – দৈনিক আজাদী





চট্টগ্রামের রাউজানে প্রকাশ্য দিবালোকে গুলি করে যুবদল নেতা হত্যাকাণ্ডের ঘটনায় মামলা রুজু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় এই তথ্য নিশ্চিত করেছেন রাউজান থানার ওসি সাইফুল ইসলাম।

তিনি জানান, গতকাল সোমবার রাত ১২টার পর রাউজান থানায় ১১জনের নাম উল্লেখ করে আরও ৭/৮জনের নাম উল্লেখ করে হত্যা মামলা রুজু করেন নিহেতর ভাই এবং রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ পিয়ারুল হক চৌধুরী স্বপন।

জানা যায়, এজাহারে সিসিটিভিতে শনাক্ত করা ৫জন এবং সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা জাকের মিয়াসহ ১১জনের নাম উল্লেখ করা হয়েছে। এর আগে গত শনিবার দুপুর দেড়টায় রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজারের আশরাফিয়া ফার্মেসি নামে একটি ওষুধের দোকানের সামনে প্রকাশ্যে গুলি করে মাথার খুলি উড়িয়ে হত্যা করা হয় রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুল হক চৌধুরী (৪৫)কে।

তিনি রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের প্রয়াত আবদুল খালেকের ছেলে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, রাউজানে হত্যাকান্ডের ঘটনায় মামলা রুজু হয়েছে। সোমবার রাতে অর্থাৎ ১৬ জুন মামলা রুজু হয়। সকল আসামীকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার জাকের মিয়া এবং সিসিটিভি ক্যামেরায় শানাক্ত হওয়া ৫জনসহ ১১ জনের নাম উল্লেখ করে নিহতের ভাই বাদি হয়ে এজাহার দেওয়ার পর মামলা রেকর্ড হয়।




Explore More Districts