নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

১৩ June ২০২৬ Saturday ১১:০১:৫৭ PM

Print this E-mail this


নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জের সুগন্ধা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেল ৪টার দিকে নদীতে ভেসে ওঠা মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার কেদারপুর ইউনিয়নের সানি কেদারপুর গ্রামের কৃষক জাকির বেপারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বাড়ির কাছের সুগন্ধা নদীতে গোসল করতে যান রোমান। দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে নদীর তীরে তার গামছা ও স্যান্ডেল পড়ে থাকতে দেখে স্বজনদের সন্দেহ হয় যে তিনি নদীতে ডুবে গেছেন।

এরপর বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে উদ্ধার অভিযান শুরু হয়। বাবুগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. আব্দুল ওয়াদুদ হাওলাদার জানান, শুক্রবার বিকেল থেকে নদীতে তল্লাশি চালানো হলেও প্রথম দিন কোনো সন্ধান পাওয়া যায়নি। শনিবার বিকেলে নিখোঁজ হওয়ার স্থান থেকে অদূরে তার মরদেহ ভেসে উঠলে তা উদ্ধার করা হয় এবং পরিবারের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, রোমান একজন শান্ত-স্বভাবের ও পরিশ্রমী যুবক ছিলেন। তিনি বাবার সঙ্গে কৃষিকাজে সহযোগিতা করতেন এবং এলাকার মানুষের কাছে পরিচিত মুখ ছিলেন। দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত থাকলেও স্বাভাবিক জীবনযাপন করতেন। স্থানীয়দের ধারণা, গোসলের সময় হঠাৎ অসুস্থ হয়ে পানিতে তলিয়ে যেতে পারেন তিনি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts