প্রেমিকা কেটি পেরির সঙ্গে ফুটবল ম্যাচ উপভোগ করলেন জাস্টিন ট্রুডো – DesheBideshe

প্রেমিকা কেটি পেরির সঙ্গে ফুটবল ম্যাচ উপভোগ করলেন জাস্টিন ট্রুডো – DesheBideshe



প্রেমিকা কেটি পেরির সঙ্গে ফুটবল ম্যাচ উপভোগ করলেন জাস্টিন ট্রুডো – DesheBideshe

লস অ্যাঞ্জেলেস, ১৩ জুন – কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে মার্কিন যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে ম্যাচটি উপভোগ করেছেন। সেখানে তার সঙ্গে ছিলেন বর্তমান প্রেমিকা ও মার্কিন পপ তারকা কেটি পেরি। বিশ্বকাপের আমেরিকার উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার জন্য সেখানে উপস্থিত ছিলেন এই গায়িকা।

কেটি পেরি উদ্বোধনী অনুষ্ঠানে আমেরিকার জাতীয় সংগীত গাওয়ার পাশাপাশি একটি জমকালো পারফরম্যান্স প্রদর্শন করেন। স্টেডিয়ামের একটি বিলাসবহুল বক্স থেকে সেই অনুষ্ঠান উপভোগ করেন ট্রুডো। পরবর্তীতে তারা দুজনে মিলে যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ের ম্যাচটি দেখেন। তবে নিজ দেশের খেলা বাদ দিয়ে যুক্তরাষ্ট্রের ম্যাচ দেখতে যাওয়ায় ট্রুডোর এই সিদ্ধান্ত অনেক কানাডিয়ান ফুটবল ভক্তকে ক্ষুব্ধ করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অনেকে ট্রুডোকে বিশ্বাসঘাতক বলেও সমালোচনা করেছেন।

উল্লেখ্য যে জাস্টিন ট্রুডো এবং কেটি পেরির প্রেমের গুঞ্জন প্রথম ২০২৫ সালের মাঝামাঝি সময়ে শুরু হয়। এরপর ২০২৬ সালের জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে তাদের একসঙ্গে দেখা গিয়েছিল।

গত ৮ জুন নিউইয়র্কের ট্রাইবেকা উৎসবে কেটি পেরির কনসার্ট ফিল্মের উদ্বোধনী অনুষ্ঠানে রেড কার্পেটে একসঙ্গে হেঁটে তারা নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন।

এনএন/ ১৩ জুন ২০২৬



Explore More Districts