গাজী সাঈদ: যশোর- সাতক্ষীরা সড়কের মণিরামপুর দোনার নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় মাহিম (১৫) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে উপজেলার ভোজগাতী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে এবং কুয়াদা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ছিল।
আজ সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।।
স্থানীয় সূত্রে জানা যায়, মাহিম মোটরসাইকেলযোগে মণিরামপুর থেকে কুয়াদা বাজারের দিকে যাচ্ছিল। পথে দোনার এলাকায় একটি টার্নিং এর কাছে পৌঁছালে তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পিলার ও গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
খবর পেয়ে মণিরামপুর থানার এসআই নাজমুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে যানজট নিরসন করেন এবং নিহতের মরদেহ উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। তবে,
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

