সামাজিক দায়বদ্ধতা থেকে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পার্কভিউ হসপিটালের উদ্যোগে আজ দিনব্যাপী পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। দিনব্যাপী এই অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ, ওয়ার্ড ও সেবাকেন্দ্র পরিচ্ছন্ন করেন পার্কভিউ হসপিটালের পরিচ্ছন্নতা কর্মীরা।
এই বিশেষ কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করেন পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UHPHO) জনাব ডা. মোহাম্মদ তৈয়ব। তিনি পার্কভিউ হসপিটালের এই ব্যতিক্রমধর্মী ও জনকল্যাণমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা রোগীদের মানসম্মত সেবা প্রদানের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের উদ্যোগ অন্যদেরও সামাজিক দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করবে।
এই পরিচ্ছন্নতা কার্যক্রমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, নার্স, মিডওয়াইফ, ফিজিওথেরাপিস্ট এবং মেডিকেল টেকনোলজিস্টরা উপস্থিত ছিলেন। উপস্থিত চিকিৎসকদের মধ্যে ছিলেন ডা. পাপিয়া চক্রবর্তী, ডা. শুভ দেব, জুনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিক্স) ডা. সিরাজুল ইসলাম, জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. সাম্য দাশ গুপ্ত, জুনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি) ডা. প্রবাল চক্রবর্তী, জুনিয়র কনসালটেন্ট (পেডিয়াট্রিক্স) ডা. মোঃ সাইফুল ইসলাম, সহকারী সার্জন ডা. মুমতাহিনা রহমান, সহকারী সার্জন ডা. চৌধুরী শামা বিনতে সফিউল, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. আঞ্জুমান নিগাদ উর্মি, সহকারী সার্জন ডা. অরূপ গুহ, সহকারী সার্জন ডা. রূপা বড়ুয়া এবং মেডিসিন, শিশু, চর্মরোগ ও এলার্জি বিশেষজ্ঞ ডা. সাজ্জাদ ওসমান।
উল্লেখ্য, পার্কভিউ হসপিটাল বছরব্যাপী চট্টগ্রামের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর হাসপাতাল এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিতভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে আসছে। জনস্বাস্থ্য সুরক্ষা ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।
পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক জনাব ডা. এটিএম রেজাউল করিমের পরিকল্পনায় এবং মার্কেটিং ম্যানেজার জনাব জাহেদুল ইসলামের দিকনির্দেশনা ও সহযোগিতায় পরিচালিত এ কার্যক্রমে পার্কভিউ হসপিটালের মোট ২১ জন পরিচ্ছন্নতা কর্মী অংশগ্রহণ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মার্কেটিং এর সহকারী ম্যানেজার জনাব নিজাম উদ্দীন, মার্কেটিং অফিসার তালুকদার মশিউর রহমান, কর্পোরেট অফিসার জনাব হেলাল পারভেজ এবং হাউজকিপিং অফিসার মো. আরিফ।
পার্কভিউ হসপিটাল কর্তৃপক্ষ ভবিষ্যতেও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।



