চ্যালেঞ্জকে সুযোগে রূপান্তরই লক্ষ্য, বার্তা বিনিয়োগ সম্মেলনে

চ্যালেঞ্জকে সুযোগে রূপান্তরই লক্ষ্য, বার্তা বিনিয়োগ সম্মেলনে

পররাষ্ট্রমন্ত্রী বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা গড়ে তুলতে প্রথম প্রয়োজন আস্থা ও বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা করা। দেশীয় ব্যবসায়ী, নাগরিক ও আন্তর্জাতিক অংশীদারদের কাছে বাংলাদেশকে একটি স্থিতিশীল ও ব্যবসাবান্ধব দেশ হিসেবে তুলে ধরতে সরকার কাজ করছে।

খলিলুর রহমান বলেন, সরকারের লক্ষ্য হলো বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রতিযোগিতামূলক বিনিয়োগ গন্তব্য হিসেবে গড়ে তোলা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের সব নাগরিকের সম্মান ও মর্যাদা নিশ্চিত করে উন্নয়নের পথে এগিয়ে যাবে বর্তমান সরকার। অর্থনীতিতে সাম‍্য ও ন‍্যায‍্যতা ও অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন‍্যতম লক্ষ‍্য।

উদ্বোধনী অধিবেশনে আরও বক্তৃতা করেন বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

Explore More Districts